|
|
এ্যান্টিভাইরাসক্রিয়েটর-পেন ড্রাইভ এর ভাইরাস দূরীকরণ ।
ভাইরাসের কারণে সাধারণ ব্যবহারকারীরা অতিষ্ঠ প্রায়।
এমন কিছু ভাইরাস রয়েছে যা এন্টিভাইরাস পারেনা ,
কিন্তু ইচ্ছে করলে আপনি সহজেই আপনার পিসিকে মোটামুটি
এসব ভাইরাসের কবল থেকে মুক্ত রাখতে পারেন।বেশির ভাগ
ভাইরাসেই চালু করার জন্য একটি autorun.inf নামে ফাইল হিডেন
অবস্থায় থাকে। কোনভাবে যদি ঐ ফাইলটা ডিলিট করা যায় তাহলেই
সমস্যা সমাধান সম্ভব। তাছাড়া পেনড্রাইভ বা কোনো ড্রাইভে
যদি কোনো ভাইরাস থেকে থাকে আর সেই ড্রাইভটি যদি
ডাবল ক্লিক করে খুলার চেষ্টা করা হয় তবে ভাইরাসটি অ্যাক্টিভেটেড হয়ে যায়।
তাই যে কোনো ড্রাইভ রাইট বাটন ক্লিক করে open করুন।
আপনার পেন ড্রাইভটিতে যে ভাইরাসগুলো আছে সেগুলো থেকে
মুক্তি পেতে পিসিতে পেন ড্রাইভ open করার আগে কিছু কাজ করে নিন।
ডেস্কটপে yourname নামে ফাইল তৈরি করুন,
যার এক্সটেনশন থাকবে .bat অর্থাৎ আপনার পুরো ফাইলটির
নাম হবে Rezaul.bat ।
এবার ফাইলে রাইট বাটন ক্লিক করে edit option সিলেক্ট করুন।
এবার লিখুন -
cd X:
cd\
del *.exe/ah/s/q/f
del *.inf/ah/s/q/f
del “New Folder.exe”/s/q/f
del *.bat/ah/s/f/q
del *.cmd/ah/s/q/f
explorer X:
এখানে X হলো আপনার পিসিতে পেনড্রাইভ ঢুকালে যে ডিরেক্টরিতে সেটি পাওয়া যায় সেটি যেমন X আপনার পিসিতে এটি (N) drive : অথবা যে কোন ড্রাইভ নামে দেখাতে পারে,আপনার কাজ এক্স এর জায়গাই ঐ ড্রাইভের N নামটি বসিয়ে দেন।এবার ফাইলটি সেভ করুন।আপনি যখনি পেন ড্রাইভ ঢুকাবেন তখনি পেন ড্রাইভ ক্লিক করে open না করে বরং এই file এ ডাবল ক্লিক করবেন।দেখবেন পেন ড্রাইভ open হয়েছে কিন্তু কোন ভাইরাস নেই।
মনে রাখবেন পেন ড্রাইভে যাতে কোনো হিডেন *.exe ফাইল না থাকে।
Categories: None
The words you entered did not match the given text. Please try again.
Oops!
Oops, you forgot something.