REZAUL DIGITAL COMPUTER'S

Click here to edit subtitle

Blog

Tips

Posted by Md. Rezaul Miha on March 15, 2012 at 1:35 AM

গ্রামীনফোন মোডেম দিয়ে অন্যান্য অপারেটরের ইন্টারনেট ব্যাবহার 

আমরা অনেকেই মনে করি যে, গ্রামীনফোন মোডেম এ অন্য অপারেটরের সিম দিয়ে  ইন্টারনেট ব্যাবহার করা যায় না। কিন্তু আপনাদের বলতে চাই  যে গ্রামীনফোন মোডেম এ গ্রামীনফোন এর নাম লেখা থাকলেও এটা মূলত চাইনিজ কম্পানি হুয়াওয়ে র তৈরী করা ইন্টারনেট মডেম । এতে গ্রামীনফোন, বাংলালিংক , রবি ইত্যাদি নিজেদের অপারেটরের নাম ব্যবহার করে বাজারে বিক্রি করে । মোবাইল কোম্পানিগুলো মডেমের সাথে নিজেদের অপারেটরের ডিফাল্ট সফটওয়্যার দিয়ে দেয় যা ইন্সটল করে নেট কানেক্ট করতে হয় । আপনি চাইলে আপনার গ্রামীনফোন মোডেম এর ডিফল্ট সেটিংস নিজে কাস্টমাইজ করে অন্য অপারটর দিয়ে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন । এজন্য আপনি যে অপারেটর ব্যাবহার করতে ইচ্ছুক তার Profile name , Access Number সম্পর্কে জানতে হবে । আমি বাংলালিঙ্ক দিয়ে ট্রাই করে ইন্টারনেট ব্যাবহার করেছি আর অন্যান্য অপারেটরের Access Number সংগ্রহ করেছি। গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের ইন্টারনেট ব্যাবহার করতে চাইলে নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুন ঃ

 

 

প্রথমে  গ্রামীনফোন মোডেমের সাথে সংযুক্ত ডিফল্ট Software টি ওপেন করুন। 

তারপর Tools >Options > Profile Management Select করুন ।

অন্য অপারেটরের ইন্টারনেট ব্যাবহার করতে নতুন Profile বানানোর জন্য ডান পাশের প্যানেল হতে New Select করুন ।

এখান থেকে আপনি আপনার পছন্দমত অপারেটরের ইন্টারনেট ব্যবহারের জন্য Profile বানাতে পারবেন ।  সবগুলো ব্যবহার না করলেও প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহকরে রাখতে পারেন।প্রয়োজনীয় তথ্যগুলো নিচে দেওয়া হল।

বাংলালিংকের জন্য

Profile Name : Banglalink-WEB type করুন। APN Static Select করে blweb লিখুন।

Access Number : *99***1# লিখুন।

OK করে Profile সেভ করুন।

এখন মোডেমেবাংলালিংকের সিম দিয়ে ডিফল্ট Software এর  থকে Banglalink-WEB Select করে Connect Click করুন

রবি/একটেলের জন্য 

Profile Name : AKTEL-INTERNET type করুন। APN Static Select করে internet লিখুন।

Access Number : *99***1# লিখুন।

OK করে Profile সেভ করুন।

এখন মোডেমেএকটেল সিম দিয়ে মোডেমের  ডিফল্ট Software এর Connection থেকে AKTEL-INTERNET Select করে Connect এ Click করুন ।

 

 

ওয়ারিদ/ এয়ারটেল জন্য

Profile Name : WARID-INTERNET অথবা Airtel type করুন। APN Static Select করে internet লিখুন।

Access Number : *99# লিখুন।

OK করে Profile সেভ করুন।

এখন মোডেমেওয়ারিদ সিম দিয়ে ডিফল্ট Software এর Connection থেকে WARID-INTERNET Select করে Connect এ Click করুন ।

টেলিটেক জন্য

টেলিটেক জন্য আপনাকে আইপিঅ্যাড্রেস দিয়ে প্রোফাইল create করতে হবে। Advanced অপশনে গেলেআপনি আইপি অ্যাড্রেস দিতে পারবেন ।

Service Type – No Use No Pay

APN : wap

IP: 192.168.145.101

Port (optional) 9201

Service – Monthly/Daily Unlimited

APN: gprsunl

IP :192.168.145.101

Port (optional) 9201

OK করে Profile সেভ করুন।

এভাবে আপনি গ্রামীনফোন মোডেম দিয়ে আপনার পছন্দমত অপারেটরের ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন। গ্রামীনফোন মোডেম এর বাধ্যবাধকতা নিয়ে  কান্নাকাটির দিন শেষ । আপনি কোনটা ব্যবহার করছেন জানাতে ভুলবেন না কিন্তু । ভবিস্যতে পোস্ট টি আপডেট করার চেস্টা করব। ধন্যবাদ।

Categories: None

Post a Comment

Oops!

Oops, you forgot something.

Oops!

The words you entered did not match the given text. Please try again.

Already a member? Sign In

1 Comment

Reply Anowar
11:41 AM on March 15, 2012 
Good Post
Thanks